কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজস্ব আদায়ে হোঁচট, এ অর্থবছরে রাজস্ব এলো যত

আব্দুর রহমান খান। ছবি : সংগৃহীত
আব্দুর রহমান খান। ছবি : সংগৃহীত

রাজস্ব আদায় এবার একটু হোঁচট খেয়েছে, তবে সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে সবাই কাজ করব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে এটা নিশ্চিত। কিন্তু যে রকম আশা করছিলাম, একটু তো হোঁচট খেয়েছি গত কয়দিনের কাজ-কর্মে। ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়েছে। রাজস্ব আদায় হোঁচট খেয়েছে। যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব।

এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস হাউজগুলো গতকাল বিকেল থেকেই কাজ শুরু করেছে। তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এর ফলে সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে ও নীতি নির্ধারকদের মধ্যে। সকাল থেকেই আমাদের সব দপ্তরে কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ উপস্থিতি আছে।

তিনি আরও বলেন, সব কাস্টমস হাউজ, আইসিডি, ভ্যাট ও কর অফিস সবাই কাজ করছে। যেহেতু আজ ৩০ জুন (অর্থবছরের শেষ দিন)। আজকে আমাদের একটা বড় ড্রাইভ থাকে। রেভিনিউগুলো যেগুলো পাইপলাইনে আছে সেগুলো ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে। সেই চেষ্টা চলছে।

এ সময় তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। গত ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় এই বছর গ্রোথ থাকবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে রাজস্ব আরও কিছু যোগ হবে। ফাইনাল ফিগার পেতে ২-৩ সপ্তাহ লেগে যাবে। তবে আমরা নিশ্চিত গত বছরের তুলনায় গ্রোথ হবে।

একই সঙ্গে গত কয়েকদিনের আন্দোলনের কারণে রাজস্ব আদায় কিছুটা হোঁচট খেয়েছে বলে জানান। গত ২০২৪-২৫ অর্থবছরের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

অন্যদিকে চলতি অর্থবছরে সরকার শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। যদিও পরবর্তীতে তা কমিয়ে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকা করা হয়। সেই বিবেচনায় কেবল এনবিআর এর রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রার তুলনায় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা রেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X