মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ

‘প্রি-সিরিজ এ’ রাউন্ডে ৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে প্রিয়শপ। ছবি : সংগৃহীত
‘প্রি-সিরিজ এ’ রাউন্ডে ৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে প্রিয়শপ। ছবি : সংগৃহীত

বিজনেস টু বিজনেস (বিটুবি) মার্কেটপ্লেস প্রিয়শপ ‘প্রি-সিরিজ এ’ রাউন্ডে ৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে প্রিয়শপ তাদের সেবার পরিধি দেশব্যাপী ছড়িয়ে দেবে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রিয়শপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চারস প্রিয়শপে লিড বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করেছে। এ ছাড়াও ভিন্ন ভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইভোলিউশন ভেঞ্চারস, ইটারেটিভ, এসওএসভি, জিএফআর ফান্ড, বনবিলো, একসেলেরাটিং এশিয়া, সাউথ এশিয়া টেক পার্টনারস এবং ভল্টিটি।

বিনিয়োগের বিষয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান বলেন, এই বিনিয়োগ প্রিয়শপের সেবা দেশব্যাপী প্রসার করতে এবং একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে।

সেঞ্চুরি ওক ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা কুওক ফং ড্যাং এই বিনিয়োগের বিষয়ে বলেন, ‌‌প্রিয়শপের শক্তিশালী বিজনেস মডেল ও তাদের অপারেশনে আমরা অংশীদার হতে পেরে গর্বিত।

প্রসঙ্গত, দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করা প্রিয়শপ বর্তমানে দেশের ১৩টি প্রধান অঞ্চলে, যেগুলোর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেবা প্রদান করছে। প্রিয়শপ আগামীতে ১০ লক্ষেরও বেশি উদ্যোক্তাদের সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X