কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

তেজগাঁওয়ে ডিএনসির অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। ছবি : কালবেলা
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। ছবি : কালবেলা

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গ্রেপ্তাররা হলেন মো. ইয়াছিন (২২) এবং রুবিয়া বেগম (৫৫)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএনসির পক্ষ থেকে বলা হয়, মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শওকত ইসলামের তত্ত্বাবধানে ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. আবুল হোসেন এবং সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে কাওরান বাজার রেলগেইট সংলগ্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁও রেল লাইনের পূর্ব পার্শ্বে নাখালপাড়া সমিতি বাজার আলকাতরা ফ্যাক্টরির মোড় এলাকা থেকে ইয়াছিনকে ২৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই এলাকা থেকে ১৭২ গ্রাম গাঁজাসহ রুবিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পরিচালক রাহুল সেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা এবং সেবন করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X