কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

একশনএইডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একশনএইডের বার্ষিক সাধারণ সভায় অতিথিরা। ছবি : কালবেলা
একশনএইডের বার্ষিক সাধারণ সভায় অতিথিরা। ছবি : কালবেলা

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি (এএআইবিএস) এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জুন) হাইব্রিড পদ্ধতিতে ঢাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার মনজুর হাসান ওবিই এর দুই মেয়াদ শেষ হওয়ার কারণে ইব্রাহিম খলিল আল-জায়াদ নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এজিএম চলাকালে তাহমিদ সামিকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য এবং ফাহমিদা ওয়াহাবকে সাধারণ পরিষদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন এম. নাসেমুল হাই।

বিদায়ী চেয়ারপারসন মনজুর হাসান ওবিই তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারপারসন এবং নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যদের স্বাগত জানান। তিনি আস্থা ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সদস্যরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানের পরিচালনাকে জোরদার করবেন। তিনি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একশনএইড বাংলাদেশ-এর নেতৃত্বের প্রশংসা করেন। এ ছাড়াও প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও যুবদের পক্ষে কাজ করার জন্য প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে রোহিঙ্গাদের উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারি চলাকালে অসাধারণ কাজের কথা উল্লেখ করেন।

মনজুর হাসান ওবিই ২০১৭ সালের মে থেকে একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠন এবং বোর্ডের পরিচালনা জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একশনএইড ব্যবস্থাপনা পর্ষদ, নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা তার অবদানকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ় দৃষ্টি ও প্রত্যয়ের সাহসী এক ব্যক্তিত্ব বলেও উল্লেখ করা হয় সভায়। তার মেয়াদকালে, তিনি বোর্ড এবং পরিচালনা পর্ষদকে শক্তিশালী করার জন্য অবদান রেখেছেন বলে অভিমত প্রকাশ করেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সবাই।

এ সময় একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্স-অফিসিও সেক্রেটারি ফারাহ্ কবির প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানান যারা আগামী দিনে প্রতিষ্ঠানকে নেতৃত্ব প্রদান করবে।

সাধারণ পরিষদের সদস্যরা বার্ষিক সাধারণ সভা চলাকালে বার্ষিক অডিট রিপোর্ট-২০২২ অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের জন্য ২০২৩ সালের প্রধান নিরীক্ষকও নিযুক্ত করেন। গত বছরের প্রধান কর্মকাণ্ড ও অর্জন নিয়েও আলোচনা হয় সভায়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে সভার সমাপ্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X