নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ডেমরায় স্মরণসভা

ডেমরা থানা যুবদলের উদ্যোগে শহীদদের স্মরণে স্মরণসভা। ছবি : সংগৃহীত
ডেমরা থানা যুবদলের উদ্যোগে শহীদদের স্মরণে স্মরণসভা। ছবি : সংগৃহীত

রাজধানী ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে স্মরণসভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ডেমরা থানা যুবদলের উদ্যোগে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় এ স্মরণসভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মুন্সি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস হোসেন রনি।

সভায় প্রধান অতিথি ফেরদৌস হোসেন রনি বলেন, স্বৈরাচারের প্রথা প্রচলিত বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা। ওই আন্দোলনে অনেক ছাত্ররা নিজেদের তাজা প্রাণ দিয়ে অর্জন করেছে নতুন বাংলাদেশ। তাই তাদের কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে দেশবাসীকে।

আর ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় সারা দেশে ঐক্যবদ্ধ থাকবে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক্ষেত্রে জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান বাবু, নজরুল ইসলাম টিটু, ডেমরা থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল খান রাকিব, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম খান রানা, যুবদল নেতা মোশাররফ হোসেন, নাঈম মাঝি ও ডেমরা থানাধীন ডিএসসিসির ৬৬ থেকে ৭০ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X