সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

যুবদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
যুবদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম হাফিজ ও ফিরোজ আহম্মেদ জজ, শোভনালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরিফ এবং খাজরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফজান জানি রাসেলকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X