সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা
সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন মিয়া এবং ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ওয়াসিম মুন্সির বাড়িতে অজ্ঞাত একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে (পেট্রোল বোমাসদৃশ) তাদের বসতঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় দুষ্কৃতকারীরা মো. লিটনের বাড়ির বেড়া ভাঙচুর করে পালিয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ রাত ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X