কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বনানী থেকে আরএফএলের বিক্রয় প্রতিনিধি নিখোঁজ

নিখোঁজ জসিম উদ্দীন হাওলাদার। ছবি : সংগৃহীত
নিখোঁজ জসিম উদ্দীন হাওলাদার। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন প্রাণ-আরএফএলের গুলশান, বনানী ও মহাখালী এলাকার বিক্রয় প্রতিনিধি জসিম উদ্দীন হাওলাদার।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তার কর্মস্থল, গোডাউনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বনানী থানায় একটি সাধারণ ডায়রি (১৫২৬) করা হয়েছে।

সাধারণ ডায়রীতে নিখোঁজ জসিম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস উল্লেখ করেন, সোমবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে তার স্বামী নিখোঁজ হন।

মঙ্গলবার বিকেলে জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, আমার স্বামী জসিম উদ্দীন প্রাণ-আরএফএলে এসআর হিসেবে কাজ করতেন। তার এরিয়া গুলশান-১, ২, বনানী, নিকেতন, মহাখালী। সোমবার দুপুরে খাবারের সময় তিনি জানান, যে গুলশান-২ এ ছিলেন। দুপুরের খাবারের সময় দ্রুততার সঙ্গে তিনি গোডাউনে যান। বিকেল তিনটার দিকে, তখন হয়তো দশ মিনিটের মতো ছিলেন বাসায়।

তিনি আরও বলেন, তাড়াহুড়ো করে বের হয়ে গোডাউনে যান জসিম উদ্দীন। সাড়ে চারটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। স্থানীয় ও আশপাশের দোকানিরা জানান, মাগরিবের কিছু সময় আগে গোডাউন থেকে বের হয়ে যান তিনি। এরপর আমি রাত আটটার দিকে ফোন করি। তখন থেকে ফোন বন্ধ পাচ্ছি। অনলাইনে, অফলাইনে তাকে পাচ্ছি না।

জান্নাতুল ফেরদৌস জানান, এর আগে কখনোই এমন হয়নি। সব সময় রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকেই বাসায় ফিরতেন।

নিখোঁজের সাধারণ ডায়েরিটি তদন্ত করছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান। তিনি বলেন, আমরা ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করে গতিবিধি বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করছি।

নিখোঁজ জসিম উদ্দীনের স্বজনরা জানান, ইতোমধ্যে কুর্মিটুলা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১০

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১১

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১২

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৩

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৪

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৫

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৬

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৭

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৮

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৯

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

২০
X