কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার । ছবি : কালবেলা
বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার । ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চোর চক্রে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৩ অক্টোবর) সিআইডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন - মো. নোমান (২০), মোবারক আলী (২৪), রাজ সোহেল (৩৭)।

প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি জানিয়েছে, গত ১২ অক্টোবর সকাল ৬টা থেকে ৬ টা ৫০ মিনিটের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি সনির ভিডিও ক্যামেরা, একটি ক্যাননের জুম লেন্স এবং একটি গ্রাফিক্স ট্যাবলেটসহ প্রায় ৫ লাখ ৮৭ হাজার টাকার মালামাল চুরি হয়।

পরে এ বিষয়ে তারবিয়া একাডেডির প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় অভিযোগসহ একটি মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশের একটি টিম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি আরও জানিয়েছে, আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

চোর চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X