কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আরটিভির পরিচালক ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন আলেম ও অতিথিরা। ছবি : কালবেলা
অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন আলেম ও অতিথিরা। ছবি : কালবেলা

আরটিভির পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আরটিভির আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মরহুমার মেয়ে তাহমিনা রহিম, মরহুমার জামাতা মাসুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও মরহুমার ভাতিজা মীর সরফত আলী সপু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মরহুমার ভাগনে খালেকুজ্জামান দিপু, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আরও উপস্থিত ছিলেন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু, আরটিভির কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

গত ৭ ডিসেম্বর অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানের মা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার একমাত্র ছেলে এ কে এম ওয়াহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক। এ ছাড়া তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চতুর্থ উপাচার্য ছিলেন।

এ কে এম ওয়াহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সম্পাদক নির্বাচিত হন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X