কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ আহত ৫

মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন। ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) গ্রেপ্তারের ঘটনায় তাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেছে তার কর্মী-সমর্থকরা। এ সময় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ আরও চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে নিউমার্কেট থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন।

এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), বশির ইসলাম (২৮), মোহাম্মদ আলামিন (৩০) ও আকবর আলী।

জানা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। মিথুনকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানায় প্রবেশকালে বাধা দেন মিথুনের সমর্থকরা। পরে মিথুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেন ছাত্রদল-যুবদলের অর্ধশত নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইমন গ্রুপ’-এর বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেন দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায়, ছাত্রদল নেতা মিথুন তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন।

সুত্র আরও জানায়, ইমন গ্রুপের মূলহোতা সানজিদুল হাসান ইমনের হয়ে ধানমন্ডি এলাকার চাঁদা তোলার কাজ করে মিথুন। সেই মিথুনকে বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় আনা হয়।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, পুলিশের গাড়ি থেকে মিথুনকে ছিনিয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিল। তবে তাকে নিতে পারেনি। এ ঘটনায় আরও একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X