কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন মল্লিকাতে ১৯ বছর পর অনুষ্ঠিত হবে মালিক সমিতির নির্বাচন 

ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতির প্রার্থী পরিচিতি সভা। ছবি : কালবেলা
ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতির প্রার্থী পরিচিতি সভা। ছবি : কালবেলা

রাজধানীর ইস্টার্ন মল্লিকাতে ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতি নির্বাচন ২০২৫। আগামী ১১ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে প্রার্থী পরিচিতি সভার আয়োজন করেন সোলায়মান-আলমগীর পরিষদ। ১৯ বছর পর ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতি নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন সোলায়মান মুন্সী এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর কবির। এ ছাড়াও ওই পরিষদে বিভিন্ন পদে আরও ২৯ জন প্রার্থী রয়েছেন। এই পরিষদের প্রতীক ঘড়ি মার্কা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর বলেন, আমরা নির্বাচিত হলে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সত্য, ন্যায় ও ব্যবসায়িক কাঠামো উন্নয়ন প্রতিষ্ঠায় এবং নতুন দিগন্ত উন্মোচন করতে আমরা বদ্ধপরিকর।

সভাপতি পদপ্রার্থী সোলায়মান বলেন, আমরা ১৯ বছর নির্বাচনের বাইরে ছিলাম। যার ফলে ইস্টার্ন মল্লিকা কমপ্লেক্সে তেমন কোনো উন্নতি হয়নি। লিফটগুলোতে জং ধরেছে। এসিগুলো নষ্ট। নির্বাচন না হওয়ার ফলে গণতন্ত্র ছিল না এই সমিতিতে। আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়।

তিনি বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি এবং ভোটাররা আমাদের মনোনীত করবেন বলে আমরা আশাবাদী। আমরা কথা দিয়েছি এবং প্রতিজ্ঞা করেছি আমরা যদি নির্বাচনে বিজয় অর্জন করতে পারি ১৯ বছরের যে গ্লানি সেটি আমরা মুছে দেব। তাছাড়া এই মার্কেটের যত দুর্নীতি হয়েছে সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই সমিতি, দোকানি এবং ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নসহ সব উন্নয়নমূলক কাজে আমরা নিয়োজিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনের আমেজ। প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন কুশল বিনিময় করছেন এবং নিজের জন্য ও পরিষদের জন্য ভোট চাচ্ছেন। আজ প্রার্থী পরিচিতি সভায় আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন মল্লিকা সমিতির ভোটাররা এবং সোলায়মান মুন্সী-আলমগীর কবির পরিষদের প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X