কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

উত্তরাতে দুজনকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২

ডিভিও থেকে সংগৃহীত ছবি।
ডিভিও থেকে সংগৃহীত ছবি।

রাজধানীর সড়কে প্রকাশ্যে তরুণ তরুণীকে কোপানোর ঘটনা ঘটেছে। কোপাকুপির ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ কোপাকুপির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা চিৎকার করছিল এবং তরুণীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এসময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সূত্র জানায়, আহত ‍দুই ভোক্তভোগী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ব্রিফিং করে জানানো হবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X