কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কমলাপুর স্টেশনে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

কমলাপুর স্টেশনে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
কমলাপুর স্টেশনে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। এখন কিছুক্ষণের মধ্যে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। এ সময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট।

বুধবার (১৯ মার্চ) সকালে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, আগামী ২৯ মার্চের টিকিট বিক্রি শুরু হয় আজ সকাল ৮টা থেকে। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি।

আরও জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১০

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১১

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৩

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৪

আবারও দেশে ভূমিকম্প

১৫

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৬

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৭

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
X