রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

তবে এতে রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার অনুরোধে রেলওয়ের একজন ওয়েম্যান জানান, রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে ট্রেনটির রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশে রওনা করে। এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা নেই। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছেন।

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ঢালার চর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন ছেড়ে যাওয়ার সময় পাশের দাঁড় করিয়ে রাখা দুটি বগির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঢালার চর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যে বগি দুটি লাইনচ্যুত হয়েছে সেটি রেখেই ঢালার চর এক্সপ্রেস পাবনার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে উদ্ধারকর্মীর কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X