কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেকে নবজাতক চুরি, ৩ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে তিনদিন বয়সী ছেলে নবজাতক চুরি ঘটনা ঘটেছে। তবে চুরির তিন ঘণ্টা পর হাসপাতালের গেট থেকে শিশুটিকে উদ্ধার করেছে কর্তব্যরত অনসার ও পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ৫টা ৩৫ মিনিটে শিশুটির বাবা হিরণ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

হিরণ বলেন, বেলা আনুমানিক দেড়টার পর হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ড থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা হাসপাতাল গেট থেকে শিশুটিকে উদ্ধার করেছে।

একজন নারী শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় আনসার সদস্যরা তাকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

জানা গেছে, নবজাতকের বাবা হিরন মিয়া পেশায় রাজমিস্ত্রি। তিনি স্ত্রী নিয়ে রাজধানীর রূপনগর টিনশেড এলাকায় থাকেন।

বিকেলে হিরন মিয়া বলেন, গত মঙ্গলবার তার সন্তানসম্ভবা স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। রাত আটটার দিকে অস্ত্রোপচারে তার ছেলেসন্তান জন্ম নেয়। এই সন্তানই তাদের প্রথম। তার স্ত্রীকে তত্ত্বাবধানের জন্য তার মা প্রসূতি ওয়ার্ডে থাকেন। নবজাতক দুধ না পাওয়ায় পাশের বিছানার এক মায়ের দুধ খাওয়ানো হতো। কারণ ওই মায়ের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ওই মা জানান, আমি বাচ্চাটাকে দুধ খাইয়ে তার দাদির কাছে দিয়ে, আমি আমার বাচ্চার কাছে আইসিইউতে যাই। সে সময় ওই বাচ্চার মা ঘুমিয়ে ছিলেন। পরে এসে শুনি বাচ্চাকে পাওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X