কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আওয়ামী ফ্যাসিস্টরা নগর ভবনে চাকরি করতে পারবে না’

নগর ভবনের চলমান আন্দোলন। ছবি : কালবেলা
নগর ভবনের চলমান আন্দোলন। ছবি : কালবেলা

আওয়ামী ফ্যাসিস্ট দোসররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চাকরি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান।

বৃহস্পতিবার (১৯ জুন) নগর ভবনের চলমান আন্দোলনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৪ মে ঢাকাবাসীর পক্ষ থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আহ্বান জানানো হয়। সেই থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি।

এই আন্দোলনের মধ্যেও ঢাকাবাসী যেন কোনো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হয়- তা ইশরাক হোসেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সাবেক সচিব মশিউর রহমান আরও বলেন, নাগরিক সেবার গতি আরও বাড়াতে আমরা পর্যায়ক্রমে ইউনিয়ন, ওয়ার্ড সচিব, প্রশাসনিক কর্মকর্তা, বর্জ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মশক সুপারভাইজার, স্প্রে ম্যান সুপারভাইজার, ইপিআই সহকারী স্বাস্থ্য কর্মকর্তাসহ সিটি করপোরেশনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছি।

প্রধান সমন্বয়ক অভিযোগ করে বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দেওয়া হলেও তা বন্ধের চেষ্টা করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। গত ১৭ জুন তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে নির্দেশ দেন, যেন বর্জ্য পরিবহনকারী ট্রাকে জ্বালানি তেল সরবরাহ না করা হয়। বিষয়টি জানতে পেরে আমরা বর্জ্য বিভাগকে আরও শক্তিশালী ও গতিশীল করেছি।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে আরও অভিযোগ তুলে মশিউর বলেন, গত ১৭ জুন রাতে স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের একজন ড্রাইভারকে নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়েছে পরিবাগ এলাকায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ ভূঁইয়ার লোকজন করেছে। আমরা মামলা করেছি। পুলিশি তদন্তে তার নাম এলে তাকে গ্রেপ্তারের দাবি জানাব।

সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান জানিয়ে তিনি বলেন, আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন কীভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়-সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তবে কোনো ‘শিশু উপদেষ্টার’ কথায় আমরা কর্ণপাত করব না। সরকার নগরবাসীর ভোগান্তি বাড়াতে চাচ্ছে, আর আমরা সেই ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত করব।

আগামী দিনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঢাকাবাসীকে নগর ভবনের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও উল্লেখ করেন মশিউর রহমান।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকারের একগুঁয়েমি আচরণ এবং উপদেষ্টাদের আদালত অবমাননাকর কর্মকাণ্ডের প্রতিবাদে নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১০

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১১

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১২

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৩

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৪

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৬

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৭

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৯

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

২০
X