কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনটির নেতারা। ছবি : কালবেলা
বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনটির নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ দ্বিবার্ষিক সাধারণ সভা হয়।

বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। দ্বিবার্ষিক সাধারণ সভায় বর্তমান কমিটির গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয়। এছাড়া এ কমিটির গত ২ বছরের কার্যক্রমও তুলে ধরা হয়।

উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও বিএসআরএফ-এর প্রধান নির্বাচন কমিশনার হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস‍্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন-বিএসআরএফের প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম ও সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন।

মুক্ত আলোচনায় অংশ নেন- সংগঠনের সাবেক সভাপতি শ্যামল সরকার, তপন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক এহসানুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল, কোষাধ্যক্ষ আহমেদ দীপু, প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসনে বাদশা, সদস‍্য শফিকুল ইসলাম, মশিউর রহমান, আবুল কাশেম, রাজু হামিদ, রিশান নাসরুল্লাহ, মানিক মুনতাসির, মিজানুর রহমান, হাসিফ মাহমুদ শাহ, দেলওয়ার হোসেনসহ অন্যান্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X