কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে : প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে : প্রধান বিচারপতি
ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে। গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে। দেশের মানুষকে সচেতন করেছে। গণমাধ্যম সহযোগিতা না করলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি জানান, আগামীকাল (বৃহ্স্পতিবার) সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্ধোধন করা হবে।

এ সময় সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন এসআরএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।

উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, এসআরএফের সহসভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র সদস্য দিদারুল আলম, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির, অফিস সম্পাদক মো. মাঈনুল আহসানসহ এসআরএফের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১০

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১১

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১২

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৩

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৪

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৫

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৬

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৭

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৮

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৯

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

২০
X