কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান 

ঢাকায় নাটোর জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত
ঢাকায় নাটোর জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমতার যুগে সাংবাদিকদের যুগোপযোগী ও নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার বিশিষ্ট নাগরিক ও সিনিয়র সাংবাদিকরা।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, নাটোর এখনো দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। জেলায় বড় কোনো শিল্প কারখানা নেই। গ্যাস সংযোগ না থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। নাটোরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় কর্মরত সাংবাদিকদের লেখালেখির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা।

এই আয়োজন করে রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নাটোরের সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করেন শামছুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, নাজেসাসের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান, দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম ও মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপন।

আরও বক্তব্য দেন নাটোর সদর আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী মাহফুজুল আলম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এনসিপির নাটোর জেলার যুগ্ম সমন্বয়ক ও তেজগাঁও থানার সদস্য সচিব মো. হারুন, বিটিভির উপস্থাপক এম এ রশিদ, কালবেলার নিউজ এডিটর আতোয়ার হোসেন, ৭১ টেলিভিশনের মো. কামরুজ্জামান ও নাটোর জেলা সমিতির মো. সিরাজুল ইসলাম নান্নু।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ফরিদুজ্জামান, চলনবিল প্রবাহের সম্পাদক মো. মাহমুদুল হক খোকন, সিনিয়র সাংবাদিক কাজী মো. খায়রুল বাশার, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউর রহমান চৌধুরী, যুগান্তরের এমদাদুল হক, যমুনা টিভির আলমগীর কবির, মাহী মাহফুজ, মাছরাঙ্গা টিভির মেহেদী হাসান, গাজী টিভির শ্যামলী সরকার, রাজনীতি ডট কমের ডিজিটালের হেড এ এস এম আতিকুর রহমান, নাগরিক টিভির রাশেদুল ইসলাম, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ইমদাদ হক, হুমায়ন। এছাড়া স্টার নিউজের জেএনই নাজমুস সাকিব, রিপোর্টার সুজন নাজির, আর টিভির সিনিয়র রিপোর্টার আতিকা রহমান, সাব-এডিটর মো. কামাল হোসেন, সময় টিভি সিনিয়র রিপোর্টার কামরুল সবুজ, তাসনিয়া নিশাত মিম, কালবেলার বিনোদন বিভাগের ইনচার্জ এ এইচ মুরাদ, সহসম্পাদক রেজাউল করিম শামীম, দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর আলম, ঢাকা সংবাদের মো. শামীম রেজা, এটিএন বাংলার আজিজুল হাকিম পলাশ, বাংলাদেশ টেলিভিশনের মো. মাহতাব উদ্দিন, কে এম জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, ফজলুর রহমান, মো. ইছাহক কাজী, সাদেক আলী, মো. মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X