জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাড়া মহল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন : সাদিক কায়েম

সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেছেন, কেউ যদি দাসত্বের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, খুনি হাসিনা ও ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও খারাপ পরিণতি হবে তাদের।

তিনি বলেন, আমি সারা দেশের ছাত্র-জনতার কাছে আহ্বান জানাব, পাড়ায়-মহল্লায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। ছাত্রশিবির আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় মিটফোর্ড হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তাঁতিবাজার মোড় অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর আমরা যখন শহীদদের বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাচ্ছিলাম, তখন তারা নিজেদের প্রকাশ্য দল হিসেবে দাবি করে। আমরা তাদের সারা দেশে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করতে দেখেছি। প্রকাশ্যে চাঁদাবাজি করতে দেখেছি, প্রকাশ্যে গণধর্ষণ করতে দেখেছি, প্রকাশ্যে আইয়ামে জাহেলিয়াতের মতো করে পাথর দিয়ে আমাদের ভাইদের হত্যা করতে দেখেছি।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর হাসিনার আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদের দিনে দুপুরে হত্যা করেছিল। বর্তমানে একটা প্রকাশ্য দল পাথর দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতার স্বাদ আচ্ছাদন করার চেষ্টা করছে। জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, মিটফোর্ডে গতকাল আমার ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা আমাদের আতঙ্কগ্রস্ত করতে চাচ্ছে। তারা সারা দেশের গ্রামে-গঞ্জে, বাজার-ঘাটে, দোকান-পাটে কোনো একটি প্রতিষ্ঠান বাকি রাখেনি যেখানে তারা চাঁদাবাজি করেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে চাঁদাবাজদের কেউ একইভাবে বিতাড়িত করবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ক্ষমতা পাওয়ার আগেই একটি দল চাঁদাবাজি, খুন, ধর্ষণ শুরু করেছে। তারা ক্ষমতায়ন গিয়ে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, অথচ তারা নিজের দলের লোককেই নিরাপত্তা দিতে পারে না। দেশের মানুষ খুনি-ধর্ষক-চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে আওয়ামী জাহিলিয়াতের কবর রচিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে জাতীয়তাবাদী জাহেলিয়াতের আবির্ভাব ঘটছে। চব্বিশের ছাত্র জনতা এখনো সজাগ রয়েছে। আপনারা সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে না পারলে ছাত্র জনতা রাজপথে নেমে আপনাদের প্রতিহত করব।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব শাখা সভাপতি আসিফ আব্দুল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১০

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১১

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৪

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৫

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৬

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৭

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৮

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৯

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

২০
X