কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
নোবেল বিজয়ীর দাবি

ইরানে লিথ্যাল উইপনের গুলিতে ১২ হাজার বিক্ষোভকারী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশনায় লিথ্যাল উইপন ব্যবহার করছে সরকারি বাহিনীগুলো। এতে অন্তত ১২ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি।

মঙ্গলবার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ৮ ও ৯ জানুয়ারি দুই রাত্রিতে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে। সরকারি গোপন সূত্র, বিক্ষোভকারীদের পাঠানো তথ্য এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাবি উঠেছে।

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি অভিযোগ করেছেন, দেশটির কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে গণহত্যা চালাচ্ছে এবং এর চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে এবাদি লিখেছেন, “ইরান একটি সংগঠিত নীরবতায় পড়েছে। ইন্টারনেট বন্ধ, যোগাযোগ অচল, সাক্ষীদের ভয় দেখানো এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়া মানে সরকার নীরবে হত্যাকাণ্ড চালাতে চায় এবং পরে তার চিহ্ন মুছে ফেলতে চায়।” তিনি এটিকে “সংগঠিত হত্যাকাণ্ড” বলে বর্ণনা করেছেন, যা সরাসরি গুলি চালানোর মাধ্যমে ইন্টারনেট শাটডাউনের আড়ালে ঘটছে।

তিনি বলেছেন, সংস্থাটি মাঠপর্যায়ের তথ্য, চিকিৎসা তথ্য, পরিবার ও সাক্ষীদের বয়ান এবং উচ্চপদস্থ নিরাপত্তা ও সরকারি সূত্রের তথ্য পর্যালোচনা করে উপসংহারে পৌঁছেছে যে, ৮ ও ৯ জানুয়ারি দুই রাত্রিতে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে। এটিকে ইরানের সমকালীন ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে বর্ণনা করা হয়েছে।

তিনি শুধু মৃত্যুর সংখ্যাই নয়, সহিসংতার ধরনকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। এবাদি অবিলম্বে ইন্টারনেট সেবা পুনর্বহাল, স্বাধীন আন্তর্জাতিক তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে মামলা ও শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X