স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

ঢাকা ক্যাপিটালস লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস লোগো। ছবি : সংগৃহীত

চলতি বিপিএলে পারফরম্যান্সের দিক থেকে এমনিতেই চাপে রয়েছে ঢাকা ক্যাপিটালস। মাঠের লড়াইয়ে যখন টিকে থাকার শেষ চেষ্টা চলছে, ঠিক সেই সময়ই আরেকটি বড় ধাক্কা খেল দলটি—প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় সোমবার সকালে বাংলাদেশ ত্যাগ করেন র‍্যাডফোর্ড। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ছাড়াই এগোতে হচ্ছে ঢাকাকে।

বর্তমান অবস্থায় ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে ঢাকা ক্যাপিটালস। প্লে-অফে জায়গা করে নিতে হলে নিজেদের শেষ দুই ম্যাচ জিততে হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রংপুর রাইডার্স–এর ফলাফলের দিকে। পরিস্থিতি আরও জটিল, কারণ শেষ দুই ম্যাচ জিতে নোয়াখালী এক্সপ্রেসও পয়েন্টে সমতা আনতে পারে। সেক্ষেত্রে নেট রানরেটই নির্ধারণ করবে শেষ চারের ভাগ্য।

এমন চাপের মুহূর্তে দলের নেপথ্যের কারিগরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গাতেই শূন্যতা তৈরি হয়েছে। র‍্যাডফোর্ডের জায়গায় আপাতত ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা। তার অধীনেই শেষ সম্ভাবনা আঁকড়ে ধরে লড়াই করবে দলটি।

ঢাকা পর্বে ঢাকার প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস—যে ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’।

উল্লেখ্য, টুর্নামেন্টের শুরুতেই বড় এক ক্ষতি হয়েছিল ঢাকার। সহকারী কোচ মাহবুব আলী জাকি সিলেট পর্বে আকস্মিকভাবে মারা যান। সেই শোক সামলে ওঠার আগেই এবার হারাল প্রধান কোচকে।

সব মিলিয়ে মাঠের ভেতর ও বাইরে—দুই জায়গাতেই কঠিন সময় পার করছে ঢাকা ক্যাপিটালস। এখন দেখার বিষয়, এই প্রতিকূলতার মাঝেও শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে কিনা দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X