কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

পাম্পে লাগা আগুন। ছবি : সংগৃহীত
পাম্পে লাগা আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর দুই মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মহাখালী রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য বের হয়। পথে যানজটে আটকা পড়ে তারা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের অফিসার শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X