সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আগুনে একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভার ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাওয়ামুখী একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর সিরাজদীখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X