কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি : কালবেলা
হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি : কালবেলা

রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকার ফার্মগেট হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে কে বা কারা হঠাৎ হলিক্রস কলেজের ১ নম্বর গেটের সামনে ককটেল নিক্ষেপ করেন। একটি ককটেল বিস্ফোরিত হলেও দুটি ককটেল অবিস্ফোরিত উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, রাত ১০টায় ফার্মগেটে হলিক্রস কলেজের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থানা-পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা আসেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

তিনি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১২

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৩

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৪

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৫

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৬

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৭

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

২০
X