কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ক্রিকেটারের। ‍গ্রাফিক্স- কালবেলা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ক্রিকেটারের। ‍গ্রাফিক্স- কালবেলা

রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম আশিক (২০) নামে এক তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। সোমবার (১৩ অক্টোবর) সকালে নিহত আশিকের মরদেহ চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিয়ে যাওয়া হয়।

আশিক তার এক খালাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে বের হন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, নিহত আশিক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির হয়ে খেলতেন। তিনি ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতকের ছাত্র ছিলেন এই ক্রিকেটার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে তিনি ।

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে আশিক। তিনি একজন উদীয়মান ক্রিকেটার ছিল। আশিকের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন এই কোচ। শামীম পাটোয়ারীর মতো প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার পথে ছিল আশিক, এমনটাই জানান কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X