কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ধানমন্ডিতে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরমধ্যে এবার রাজধানীর ধানমন্ডি ৩২-এ একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামের আগুন নেভাতে কত সময় লাগবে, তা জানা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

‎বুধবার মিরপুর রূপনগরে দুর্ঘটনাকবলিত গুদামের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‎কাজী নজমুজ্জামান বলেন, ‘আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে তা নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। ঠিক কী পরিমাণ সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না। গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।’

‎‎রাসায়নিকের গুদামে নিহত রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গুদামের মূল গেট খোলা হয়েছে। ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো মৃতদেহ রয়েছে কি না। তবে এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি, ভেতরে আর কোনো মৃতদেহ নেই।’

‎‎অবৈধ রাসায়নিকের গুদাম উচ্ছেদে ফায়ার সার্ভিস কাজ করছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X