কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত
বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

এদিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।

বিডব্লিউওটি জানায়, শুক্রবার সকাল ৬টার পর থেকে রোববার (২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশপাশের কিছু স্থান বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, একই সময় উল্লেখিত কয়েকটি জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকস্মিকভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে এটা সব স্থানে নয়।

এ ছাড়া শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X