কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত আরও যানজটের শঙ্কা

রাজধানীর নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত আরও যানজটের শঙ্কা
ছবি : সংগৃহীত

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের জন্য প্রগতি সরণির সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) অংশ এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী) অংশে পানির পাইপ লাইন স্থাপন কাজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে। ফলে এই ব্যস্ত দুই সড়কে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আরও যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।

ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (প্রগতি সরণির নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপ লাইন স্থাপন কাজ শুরু করা হবে। সড়কে পাইপ লাইন স্থাপনকালীন সময়ে সার্বক্ষণিক যান চলাচল অব্যাহত থাকবে। কাজ চলাকালীন সময়ে রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্য পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পার্শ্বে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। যার ফলে যানবাহনের গতি কিছুটা মন্থর হতে পারে।

এ সময়ে এই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কাজটি বাস্তবায়নকালীন সময়ে ঢাকা ওয়াসা, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োজিত জনবল এবং ডিএমপির সহযোগিতায় যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখার জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। মেরামতকালীন সময়ে প্রগতি সরণিতে চলাচলকারী সব যানবাহনকে নির্দেশিত লেন এবং গতিসীমা মেনে চলাচলের জন্য অনুরোধ জানানোর পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X