কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীতে চলন্ত বাসে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মহাখালীর বটতলা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে।

শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত। কেউ আগুন দিয়েছে নাকি অন্যকোনো কারণে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। এ কারণে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী আরেকজন বলেন, আগুনে বাসের ভেতরে থাকা সিট, ইঞ্জিন পুড়ে গেছে। অনেকেই বাসের জানালা ভেঙে বাসের ভেতর থেকে বের হয়ে আসেন। পরে স্থানীয়রা পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সা‌র্ভিস জানিয়েছে, অ‌গ্নিকা‌ণ্ডের কারণ তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়‌নি।

ধারণা করা হচ্ছে, যা‌ন্ত্রিক ত্রু‌টির কারণে আগুন লেগে থাকতে পারে।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১০

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১১

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১২

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৩

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৪

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৫

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৭

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৮

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৯

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

২০
X