কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় চলাচল ৯ মিনিট বন্ধ ছিল। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়। গত ৯ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই এক অফিস আদেশে ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়।

ওইদিন ডিমটিসিএলের অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X