কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর চিড়িয়াখানায় যেভাবে খাঁচা থেকে বের হয় সিংহটি

সিংহ। ছবি : সংগৃহীত
সিংহ। ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি খাঁচা বেরিয়ে যায়।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে।

সিংহটি কীভাবে বাইরে গেল— এমন প্রশ্নে তিনি জানান, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, ঘটনার পর চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বের করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।

ঘটনাটি ঘটেছে বিকেল পৌনে ৫টার দিকে। তখন এমনিতেই দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার সময়। ঘটনা ঘটার পর দর্শনার্থীদের বের করে দেওয়া হয়। চিড়িয়াখানা বন্ধের কাছাকাছি সময়ে হওয়ায় দর্শনার্থীরা বুঝতে পারেননি কেন তাদের বের করা হয়। এতে কোনো দুর্ঘটনাও ঘটেনি।

প্রসঙ্গত, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X