কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন ।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।

জানা গেছে, আজিজুর রহমান মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মাসুদকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ গণমাধ্যমকে বলেন, ‘মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।’

তিনি আরও বলেন, ‘দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X