কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট 

ই-টিকিট। ছবি : সংগৃহীত
ই-টিকিট। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা নগরী ও আশপাশ রুটে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা আনতে কাউন্টার পদ্ধতি ও ই-টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরবান টেক লিমিটেড নামের প্রতিষ্ঠান সড়ক পরিবহন প্রতিষ্ঠানগেুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ই-টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করবে। অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করা যাবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ই-টিকিট ব্যবস্থায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ থাকবে না। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকিট ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আশ্বাস দিয়ে তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে গণপরিবহনে চলাচলে যাত্রীরা স্বস্তি পাবেন। এই ব্যবস্থা বাস্তবায়নে সব সংস্থা কাজ করে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X