কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি 

আর এস ফাহিম চৌধুরী। ছবি : সংগৃহীত
আর এস ফাহিম চৌধুরী। ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আর এস ফাহিমকে গ্রেপ্তারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, সরকারের অভ্যন্তরে কিছু প্রভাবশালী ব্যক্তির কারণেই তাকে এখনো আইনের আওতায় আনা হয়নি।

ফাহিম ফারুকী আরও অভিযোগ করেন, আর এস ফাহিম চৌধুরী আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

তিনি দাবি করেন, ফাহিম ছাত্রলীগ ও যুবলীগকে সমর্থন ও সহায়তা দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতার জন্য নারী সরবরাহও করতেন। এমনকি তার নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ, নারীসহ নেতাদের আমন্ত্রণ করত।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’-এর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তবে এসব অভিযোগের বিষয়ে আর এস ফাহিমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X