কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগ নেতাকর্মীদের ভাঙচুর

ঢাকার মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল। ছবি : সংগৃহীত
ঢাকার মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল। ছবি : সংগৃহীত

বারে ঢুকে মদপান করেন একদল ছাত্রলীগের নেতাকর্মী। একসময়ে তারা নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় বার কর্তৃপক্ষ মদের দাম চাইলে বারে ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং টাকা ও মদ লুট করেন তারা। পুলিশ ও ছাত্রলীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী ঘটনাটি ঘটেছে। গত শনিবার রাতে মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে।

হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ক্যাশ থেকে নগদ সোয়া চার লাখ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার লুট করে নিয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটি বনানী থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার চার দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তারা তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ওরফে সাগরের (২৭) নেতৃত্বে বারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া এই কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি লোকমান হোসেন ওরফে রাহুল (৩০) ও সুলতান হামলায় (৩২) অংশ নেন। শাহীন (২৭) নামে আরেকজন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

বনানী থানায় করা মামলায় সাগর, রাহুল, শাহীন ও সুলতানকে আসামি করা হয়েছে। এ ছাড়া হামলা ও ভাঙচুরে অংশ নিয়েছেন, এমন অজ্ঞাতপরিচয় ৩০–৪০ জনের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X