কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক

রাজধানীর লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে মো. আব্দুস সালাম  | ছবি : কালবেলা
রাজধানীর লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে মো. আব্দুস সালাম | ছবি : কালবেলা

ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব।

শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা মানুষের জন্য কাজ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে, তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে বর্তমানে যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে হামিদুর রহমান হামিদকে আমি অত্যন্ত কার্যকর এমপি হিসেবে দেখছি। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।

এছাড়া নগরীর খাল-বিল ও নালায় যাতে কেউ ময়লা-আবর্জনা বা পলিথিন না ফেলে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। আমরা শতভাগ নিশ্চয়তা দিতে চাই—শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে। সাংবাদিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১১

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১২

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৩

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৪

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৫

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৬

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৭

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৮

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

২০
X