রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

তাদের অভিযোগ, ফায়ার সার্ভিস পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। এতে ব্যবসায়ীদের বিপুল কৃষিপণ্য পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X