কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা ফ্রেন্ডস সার্কেলের বার্ষিক প্রীতি সম্মেলন ও গুণীজন সম্মাননা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাস্থ খুলনা ফ্রেন্ডস সার্কেলের (কেএফসি) ৩০তম বার্ষিক প্রীতি সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ প্রীতি সম্মেলন ও অনুষ্ঠিত হয়। এতে খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা যোগ দেন। দীর্ঘদিন পর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠী, অগ্রজ-অনুজদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

সকাল পৌনে ১০টায় কেএফসি সদস্য হাফেজ মো. আব্দুস সবুরের অর্থসহ কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেএফসির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক প্রীতি সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম। কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন পাঠ ও পর্যালোচন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াছিয়ার রহমান।

প্রীতি সম্মেলনে আরও বক্তব্য দেন কেএফসির সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, খুলনা বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আইএফসি ব্যাংকের ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. আ: হান্নান, সৈয়দ আহমদ তালুকদার, বিশিষ্ট ভাস্কুলার সার্জন প্রফেসর ডা. জি এম মকবুল, হাসিনা আক্তার মুন্নি।

এছাড়া কেএফসির প্রবাসী সদস্য হিসেবে উত্তরা আমেরিকা থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন মীরবহর জাহাঙ্গীর হোসেন টুলু. অস্ট্রেলিয়া থেকে প্রফেসর ড. মিজানুর রহমান লিটু, ইউরোপ থেকে মো. আবুল খায়ের লস্কর, এশিয়া থেকে প্রফেসর আব্দুস সামাদ কামাল।

অনুষ্ঠানে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ চার গুণীজনকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে মহান মুক্তিযুদ্ধে মরণোত্তর সম্মাননা দেয়া হয় খুলনার ফররুখ একাডেমির সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাফায়েত আলী মিয়াকে, চিকিৎসায় ইউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, শিক্ষায় খুলনা পাবলিক কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ও সমাজসেবায় অ্যাডভোকেট কাজী নওশের উল আলমকে।

অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন বিশিষ্ট কণ্ঠশিল্পী গোলাম মওলা ও আব্দুল আজিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X