

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য আজ সোমবার (২৫ মে) রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি অবকাঠামো উন্নয়ন ও লিকেজ মেরামতের কাজের অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। একই সঙ্গে মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সবশ্রেণির গ্রাহকের। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।