কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনার অভিনব প্রতিবাদ

রাজধানীর ইস্কাটনে সড়ক দুর্ঘটনার অভিনব প্রতিবাদ। ছবি : কালবেলা
রাজধানীর ইস্কাটনে সড়ক দুর্ঘটনার অভিনব প্রতিবাদ। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় এবার অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ফেডারেশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিমের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে তাদের বন্ধু ও সহযোদ্ধারা।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইস্কাটনে দুর্ঘটনাস্থলে এই মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সদ্য প্রয়াত আরিফুল ইসলাম ও সৌভিক করিমের প্রতি এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত বন্ধু ও সহযোদ্ধারা ‘সড়কের মৃত্যুর মিছিল থামবে কবে’, ‘জীবন কোনও সংখ্যা নয়’, ‘আরিফুল ইসলাম ও সৌভিক করিম হত্যার বিচার করা’সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, কণ্ঠশিল্পী শায়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, সমগীতের সভাপতি দিনা তাজরিন, শিক্ষক বীথি ঘোষ, সম্মিলিত পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন, সৈকত মল্লিক, চিত্র পরিচালক হাবিবুর রহমানসহ গণসংহতি ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

এর আগে বাদ আসর রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমেদ কামাল, প্রয়াত আরিফুল ইসলামের পিতা খায়রুল ইসলাম, প্রয়াত সৌভিক করিমের পিতা এটিএম ফজলুল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X