কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১২:২১ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

তফসিলের পর উড়বে ড্রোন, বাসে বসবে সিসি ক্যামেরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিলের পর নাশকতা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোর ওপর ড্রোন উড়িয়ে বিশেষ নজরদরি করা হবে। এ ছাড়া ঢাকার ভেতরে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস.) ড. খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তফসিল ঘোষণার পর নাশকতা বাড়ার শঙ্কা রয়েছে জানিয়ে ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, সব ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য।

এদিকে সব কিছু ঠিক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার (১৫ নভেম্বর)। এদিন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপি কমিশনার আইনের মধ্যে থেকে সহিংসতা ঠেকানোর নির্দেশনা দিয়েছেন। কোনো অবস্থাতেই পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রচারণা হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকায় বাসে আগুন ঠেকানোকে জোর দিয়ে প্রতিটি ঘটনায় সরাসরি জড়িত আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

চলমান অবরোধে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তফসিল ঘোষণা হলে আরও বেশি জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ স্থাগুলোতে থাকবে পোশাকধারী পুলিশি টহল, বাড়বে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X