কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড্ডায় সেই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় দিনে-দুপুরে বাসায় ঢুকে পরিবারের চার সদস্যের হাত-পা বেঁধে ডাকাতির এক দিন পর থানায় মামলা হয়েছে। বুধবার (২৮ জুন) সন্ধ্যায় বাড্ডা থানায় মামলাটি করেন ভুক্তভোগী মীর ইসতিয়াক হোসেন।

বুধবার রাত ৯টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, লিংক রোডে বাসায় ঢুকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলা নম্বর-৪৯। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই। আমরা কাজ করছি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকার একটি বাসায় ভুক্তভোগী মীর ইসতিয়াক হোসেন পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে অজ্ঞাত সাত ব্যক্তি তার বাসায় প্রবেশ করে বাবা মীর ইসহাক আলী, মা মর্জিনা বেগম, ছোট লিজা ও তার শিশু ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় ইসহাকের মাকে একজন অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি সরে যাওয়ায় ডাকাত দলের একজনের হাতে লেগে কেটে যায়। ডাকাতেরা এই সময়ে আলমারির চাবি দিতে বলে; চাবি না দিলে শিশুসন্তানকে হত্যার হুমকি দেয়। তাদের হাতে দেশি চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল। পরে রুমের কাঠের আলমারি খুলে ড্রয়ারে থাকা নগদ ১১ লাখ ৭৩ হাজার টাকা ও ত্রিশ লাখ টাকা মূল্যের ৩৯ ভরি স্বর্ণালঙ্কার, ডায়মন্ডের আংটি, নাক ফুল এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়, ডাকাতরা যখন বাসা লুট করছিল তখন দোকানের দুই কর্মচারী মো. সুজন (১৭) ও সোহাগ (১৩) বাসায় খুচরা টাকা আনার জন্য গিয়ে দরজা ধাক্কা দিলে তাদেরও রুমের ভেতরে নিয়ে বেঁধে ফেলা হয়। ডাকাতরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। অজ্ঞাত ডাকাতদের একজনের বয়স আনুমানিক ৩০ বাকিদের ২০ থেকে ২৫ এর মধ্যে। সবার পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X