কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

‘সব জায়গায় চলে এসেছে আমি জিতলাম, এখন দেখি হারলাম’

নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ (মুন্না)। ছবি : সংগৃহীত
নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ (মুন্না)। ছবি : সংগৃহীত

‘টিভিসহ সব জায়গায় চলে এসেছে আমি জিতলাম, এখন দেখি হারলাম’- এভাবেই বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ (মুন্না)।

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লাকে বিজয়ী ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম। এ খবর শুনে রাত ১টায় নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে এ মন্তব্য করেন হারুনর রশীদ।

এর আগে, রোববার (৭ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণা করেন।

ফল ঘোষণায় দেখা যায়, ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০ হাজার ৬৩১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) পেয়েছেন ৫০ হাজার ৩৩৪টি ভোট। ফলে ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লার কাছে ২৯৭ ভোটে হেরে যান নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ (মুন্না)।

নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে, মশিউর রহমান মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X