শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় গুঁড়িয়ে দেওয়া হলো আলোচিত রুফটপ রেস্টুরেন্ট

ধানমন্ডিতে গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে তোলা রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবি : সংগৃহীত
ধানমন্ডিতে গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে তোলা রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে তোলা রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় ওই ভবনে অভিযান পরিচালনা শুরু করে রাজউক। পরে ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ‘রেট্রো লাইভ কিচেন’ নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ভবনটিতে অভিযান পরিচালনাকারী রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‌

এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাজউকের নকশায় স্পষ্টত এখনো দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখেছি অবৈধভাবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। যার কারণে আমরা ছাদের রেস্টুরেন্ট ভেঙে দিয়েছি।

এর আগে গতকাল রোববার অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ নানা অসঙ্গতির কারণে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ।

এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধানমন্ডি ও ভাটারা এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে ধানমন্ডির ১৯টি রেস্টুরেন্ট থেকে ১৯ জন আর ভাটারা থেকে তিনজনকে আটক করা হয়। ধানম‌ন্ডি জো‌নের এ‌ডি‌সি ইহসানুল ফেরদাউস ব‌লেন, ‌‘অ‌নেক রেস্টু‌রে‌ন্টে সি‌ঁড়ির নি‌চে সি‌লিন্ডার রাখা, অগ্নিনির্বাপণ ব‌্যবস্থার অপ্রতুলতাসহ বেশ কিছু অসঙ্গ‌তির কার‌ণে ওই সকল রেস্টু‌রে‌ন্টের ম‌্যানেজার‌দের আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X