নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল আর্থিক সেবার ওপর গ্রামীণ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিজিটাল ফাইন্যান্সিং বাড়াতে হলে মানুষের মধ্যে শিক্ষাগত জ্ঞান বাড়াতে হবে। গ্রামীণ মানুষদের মধ্যে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এর জন্য এনজিও ও মোবাইল সার্ভিস অপারেটরদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারকে স্মার্টফোনের দাম কমাতে হবে। এ জন্য দেশীয়ভাবে উৎপাদন আরও বাড়াতে হবে। নইলে ডিজিটাল ফাইন্যান্স এ ব্যবহারকারীর সংখ্যা বাড়বে না। ইন্টারনেটের এক্সেস বাড়াতে হবে।

রাজধানীর হোটেল শেরাটনে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজনে ‘ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাট দ্যা লোকাল লেভেল ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ড. মো. আখতারুজ্জামান খান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফি বিনতে আকরাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ডিজিটাল ফাইন্যান্স সেবায় খরচ কমানোর সুযোগ কম। কারণ এখানে চারটি স্তর রয়েছে। সংশ্লিষ্ট অপারেটর, মোবাইল অপারেটর এবং দুইজন এজেন্ট সবারই এখান থেকে খরচ বহন করতে হয়। এ কারণে এ পদ্ধতিতে খরচ এর চেয়ে কমানো সম্ভব হবে বলে মনে হয় না। বিকাশও এখন লোকসানে। নগদ আগে থেকেই লোকসানে আছে। এ কারণে খরচ কমাতে হলে ক্যাশ ইন থাকবে কিন্তু ক্যাশ আউটের ব্যবস্থা কমিয়ে ফেলতে হবে। যেন মানুষ ক্যাশ ইন করলে সেখান থেকেই বিভিন্ন স্থানে খরচ করতে পারে। ক্যাশ আউটের প্রয়োজন না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

১০

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

১১

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

১২

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৩

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

১৪

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

১৫

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

১৬

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১৭

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১৮

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১৯

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

২০
X