কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:১৯ এএম
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে এলাকাবাসী। এসময় গণপিটুনিতে ১ ডাকাত নিহত হয়।

শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহতহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহতহাটি গ্রামে জালালের ভিটার পাশে ডাকাতির প্রস্তুতিকালে কুরবান আলী নামে এক ডাকাতকে এলাকাবাসী আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মো. হাসান (২৬) ও রেজাউল(৩০) নামে আরও দুই ডাকাতকে এলাকাবাসী আটক করে। এলাকাবাসীর গণপিটুনিতে রেজাউল নামের এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়।

আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিকা, ‘গলাটিপে হত্যা’

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ ও আটকদের থানায় নিয়ে আসে। আটক ডাকাতরা ফরিদপুর জেলার চর ভদ্রাসন এলাকার বিভিন্ন জায়গায় বসবাস করেন এবং মৃত রেজাউলের নামে নবাবগঞ্জ থানায় চারটি ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, নয়নশ্রীতে রাতে ডাকাতির সময় এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত ডাকাতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত দুই ডাকাতকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X