কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিকা, ‘গলাটিপে হত্যা’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বছর তিনেক ধরে আফছানা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৈকত সরকারের। শুরুতে তাদের ভালো সময় কাটলেও দুই পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। তবে আফছানা চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য। দিশাহারা ছিলেন সৈকত। শেষ পর্যন্ত নিজ হাতে প্রেমিকাকে খুন করে ফেলেন তিনি!

শনিবার (২২ জুলাই) দুপুরে পুরান ঢাকার সূত্রাপুরের সিংটোলায় প্রেমিকের বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আফছানা শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। তার প্রেমিক উদয়ন কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। পুলিশ তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

সূত্রাপুর থানার ওসি মো. মইনুল ইসলাম বলেন, আফছানা প্রায় শিংটোলায় সৈকতের ভাড়া বাসায় যেতেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই বাসায় যান। তখন সৈকতের নার্স মা কর্মস্থলে ছিলেন। বিয়ে নিয়ে দুজনের ঝগড়ার একপর্যায়ে সৈকত আফছানার গলাটিপে ধরেন। ওই সময় তিনি মারা যান।

ওই থানার পরিদর্শক (অপারেশন্স) অহিদুল হক মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত খুনের কথা স্বীকার করেছেন। বলেছেন, বিয়ের জন্য আফছানা তাকে চাপ দিচ্ছিল। কিন্তু পরিবার এই বিয়ে মেনে নিচ্ছিল না। আফছানার পরিবারও মেনে নিচ্ছিল না সম্পর্ক। এরপরও তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এতে ক্ষোভ থেকে তিনি আফছানার গলাটিপে ধরেছিলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সৈকতের বক্তব্য যাচাই করা হচ্ছে। ওই তরুণ-তরুণীদের দুজন দুই ধর্মের। এতে পরিবার সম্পর্কটা মেনে নিচ্ছিল না। তা ছাড়া তাদের বয়সও তুলনামূলক কম।

পুলিশ জানায়, আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মেয়েটি তার বাবা-মায়ের সঙ্গে পুরান ঢাকার কলতাবাজারে থাকত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X