কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৭:৫২ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর বাড্ডায় মালবাহী লরির চাপায় আরাফাত (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে বাড্ডা ফুজি টাওয়ারের সামনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাতের বাড়ির নড়াইল সদরের বাহিরগাঁও গ্রামে। তার বাবার নাম আব্দুর রব শিকদার। এ ঘটনা লরিচালককে আটক করেছে থানা পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করে ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে। ঘাতক পরিবহনটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আরাফাত মোটরসাইকেলে চড়ে বাড্ডা থেকে কুড়িলের দিকে যাচ্ছিলেন। তিনি বাড্ডা ফুজি টাওয়ারের সামনের ক্রসিং এ পৌঁছানো মাত্র একটি মালবাহী লং ভেহিকেল তার মোটরসাইকেলকে চাপা দেয়। ঘাতক পরিবহনটি পরে নতুন বাজারের দিকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আরাফাতকে এএমজেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আরাফাত। তার মগজ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক পরিবহনটি পালানোর সময় সুবাস্তুর সামনে অপর একটি বাসকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়ে। এসময় ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়দের মাধ্যমে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১০

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১১

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১২

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৩

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৪

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৫

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৬

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৭

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৮

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৯

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

২০
X